শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে নছিমন গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মো ঃ রাহিজুল ইসলাম   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে নছিমন গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
১১

ভূরুঙ্গামারীতে ভটভটির ধাক্কায় রাহাত আলী নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এই ঘটনা ঘটে। মৃত রাহাত আলী গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার পাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে পাটেশ্বরী বাজারে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি খালি ভটভটি রাহাত আলীকে ধাক্কা দেয়।

পরে বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহাতের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে নেয়ার পথে কাউনিয়া এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়। রাহাত বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে জানাগেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com