মাসুদ রায়হান | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
এবছর অতি রিক্ত বৃষ্টি আর উত্তরের পানির প্রভাবে যশোরের মনিরামপুর উপজেলা সহ অভয়নগর, কেশবপুরের উপজেলার কয়েকটি ইউনিয়নে দেখাদেয় বন্যা ফলে এই তিন উপজেলার কয়েক লঙ্ক মানুষ পানি বন্দী হয়ে যায়। ভেষেজায় হাজার হাজার মতস্য ঘের নষ্ট হয় ফসল।
ভবদহ অঙ্গলের মানুষের জীবনে নেমে আসে দুংখ কষ্ট। কয়েক মাস পানির মধ্যে বসবাস করার পর আমডাম্গা খাল দিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা হওয়ায় কিছু টা পানি কমলেও মনিরামপুর উপজেলার পানি বন্দী মানুষের কোন উপকারে আসেনি।
আমডাম্গা ও ভবদহের সেচ প্রকল্পের মাধ্যমে পানি নিস্কাসনের জন্য বায়ান্ন বিলের পানি বন্দী মানুষের মুখে কিছু টা হাসি ফুটেছে কারণ তাদের বাড়ির উঠান থেকে পানি কমতে শুরু করেছে তারা মনে করে এমন চলতে থাকলে তারা তাদের বাড়ি ঘরে বসবাস করতে পারবে।
অন্য দিকে ভবদহের ডায়ের খাল নামক সুইস গেট দিয়ে পানি না সরার কারনে মনিরামপুর উপজেলার দুর্বাডাম্গা ইউনিয়ন ও কেশবপুর উপজেলার পাঁজিয়া ও সুফলা কাঠি ইউনিয়নের কয়েক হাজার মানুষ স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। শীতের সকালে তাদের উঠানে ও ঘরে পানি বন্দী হয়ে অতি কষ্টে বৃদ্ধ মানুষ ও ছোট ছোট বাচ্চা নিয়ে হতাশ আর বুকভরা কষ্ট নিয়ে দিন পার করছে,
আর অধিক আশায় বসে আছে কবে রাষ্টিয় ভাবে উদ্যেক নিয়ে তাদের ডায়ের খাল দিয়ে পানি নিস্কাসনের ব্যবস্থা করবে নাকি এমন পানি বন্দী হয়ে এবছর অতি কষ্টের মধ্যে দিয়ে শীত কাল পার করতে হবে আমাদের। মনিরামপুর উপজেলার শ্যামনগর গ্রামের ভাগিরতি সরকার বলেন আয প্রায় পাঁচ মাস উঠানে ও ঘরে পানি নিয়ে বেচে আছি জানিনা আর কত দিন এমন করে বেচে থাকতে হবে আমাদের।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com