শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেত্রকোণায় কোয়ান্টাম ফাউন্ডেশনের র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান

আসাদুজ্জামান তালুকদার:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রকোণায় কোয়ান্টাম ফাউন্ডেশনের র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান
১১

মঙ্গলবার সকালে কোয়ান্টাম ফাউন্ডেশন নেত্রকোণা সেলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সোয়া ১০ টায় জেলা শহরের আরামবাগে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন জেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরফিন সুলতানা নুপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নেত্রকোণা সেলের মোঃ মাহাবুব উল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোয়ান্টাম অর্গানাইজার মোঃ মস্তুফা সাকের, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মির্জা আজিজুল হক সোহান, কোয়ান্টাম মাস্টার খন্দকার জাকিয়া শামসী, সরকারি কলেজের সাবেক ভিপি মাহাবুব গাফ্ফার তোলন, সাবেক জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, জেলা আঞ্জুমান মফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোঃ অলি উল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন উপজেলার কোয়ান্টামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com