মেহেদী হাসান | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আওয়ামী লীগ কর্মী মো: ফারহান আবিদ ওরফে আদিত্য (১৮), মো: আব্দুল ওয়াদুদ হৃদয় (৩৩) ও মো: মুন্না (২৯) ফারহান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ কলাবাগান এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে, মো: আব্দুল ওয়াদুদ রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার মো: আব্দুর রবের ছেলে ও মো: মুন্না একই এলাকার মৃত ফজলের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com