মাকসুদ আল নাজির | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটককে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে উগ্রবাদীরা।এ নিয়ে সারা দেশেই চলছে প্রতিবাদ।
এ নিয়ে টাংগাইলেও বাদ আসর শোক ও সম্প্রীতি সমাবেশ আয়োজিত হয় শহীদ মিনারের সামনে। এ সময় বক্তব্য রাখেন এস এম কামরুল ইসলাম,আবু আহমদ শেরশাহ,মাহাথির,আকরাম হোসেন প্রমুখ। সমাবেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারীদের শাস্তির দাবি তোলা হয়।
এছাড়া ইসকনকে নিষিদ্ধ করার দাবি রাখেন তারা। মিছিল শহীদ মিনার থেকে শুরু করে পৌর উদ্যানে শেষ হয়। সবাইকে আওয়ামী এবং ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com