শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’

সাদ্দাম উদ্দিন রাজ:   |   বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’
১০

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শহীদদের স্মরণে রায়পুরা উপজেলা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা গণঅভ্যুত্থানে অংশ দেয়া ছাত্র-জনতাকে নির্মম ভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির
দাবি জানান।তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে।আগামীর এই বাংলাদেশের কোনো বৈষম্যের ঠাঁই হবে না।

বৈষম্যহীন ভাবে পথ চলবে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশ।স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইকবাল হাসান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মোহন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন প্রমূখ।

অন্যদিকে স্মরণ সভা শেষে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com