শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুবাস্তু শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান

বিশেষ প্রতিনিধি:   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুবাস্তু শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
১৪

রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজর ভ্যালী শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটটির ৪টি দোকান আগুনে পুড়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) ভোররাতে ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবনটির পঞ্চম তলা পর্যন্ত মার্কেট। তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি কাপড়ের দোকান পুড়ে গেছে।

আরও জানানো হয়, গত রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩’র উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এর আগে একাধিকবার এ বিষয়ে নোটিশ দেয়া হলেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com