শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়, বাউল ও লোকগানের কর্মশালা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নজরুল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময়, বাউল ও লোকগানের কর্মশালা
১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে ‘বাউলের আত্মসামাজিক অবস্থা নিরুপণের জন্য সমীক্ষা’ শীর্ষক মতবিনিময়, বাউল ও লোকগানের কর্মশালা অনুষ্ঠিত হয়।

০৮ ডিসেম্বর (রবিবার) সকালে সঙ্গীত বিভাগে এই কর্মশালা শুরু হয়। মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখক, গবেষক ও কবি প্রফেসর ড. তারেক রেজা। মতবিনিময় ও কর্মশালায় বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম

অফিসার মোছা. শামিমা সুলতানা। আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট বাউল শিল্পী সুনীল কর্মকার, সাংস্কৃতিক সংগঠক রেজাউল করিম আসলাম এবং গণমাধ্যম কর্মী সুমন সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর

ড. সুশান্ত কুমার সরকার। মূখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল। দর্শন আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক সঙ্গীত বিভাগের প্রফেসর ড. জাহিদুল কবীর, লেখক ও গবেষক রুবেল সাইদুল আলম এবং লেখক ও গবেষক সৈয়দ জাহিদ হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক ড. মো. আহমেদ শাকিল হাসমী, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com