শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে অর্থনৈতিক শুমারির বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন উপ-পরিচালক জয়শ্রী পাল

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে অর্থনৈতিক শুমারির বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন উপ-পরিচালক জয়শ্রী পাল
১৯

অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুর সদরের কামারেরচর ও চরশেরপুর(জোন-৪) অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার সাতানিপাড়া গার্লস ইনস্টিটিউট হলরুমে ৪ দিন ব্যাপি এ কার্যক্রমের সমাপনীতে উপস্থিত থেকে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারগণদের দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ- পরিচালক জয়শ্রী পাল৷ এছাড়াও তিনি সদরের অন্যান্য প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কামারেরচর ও চরশেরপুর ইউনিয়নের দায়িত্বরত জোনাল অফিসার মোঃ দিপু রায়হান ও আইটি সুপারভাইজার মোঃ নবী হোসেনসহ দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

জোনাল অফিসার মোঃ দিপু রায়হান জানান, ৪ দিনব্যাপী শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে মূল শুমারির কাজ শুরু হবে এবং ২৬ ডিসেম্বর শেষ হবে।তবে বিজয় দিবস ও বড়দিনের জন্য দুই দিন ব্যতিত এই ১৫ দিন শুমারির কর্মীগণ তথ্য সংগ্রহ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com