জাওয়ান উদ্দিন | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
১৬ ই ডিসেম্বরে মহান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় সম্পন্ন করেছে কক্সবাজার জেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব।আজ সকাল ৯ টায় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত কক্সবাজার শহীদ দৌলত ময়দানে মহান বিজয়ের মাস উপলক্ষে বিজয় মেলায় আগত দর্শকদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করান আস্থা ব্লাড ডোনেশন ক্লাবের সদসবৃন্দ। এতে উপস্থিত ছিলেন আস্থা ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠা জানে আলম মিতুল,আরিফুল ইসলাম,শাহি ইমরান,মনির আলম,করিম সহ আরো অনেকে।।
উল্লেখ্য সকাল ৯ টা হতে রাত ৯ টা পর্যন্ত রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করেন আগত দর্শকদের।জানা যায় ৪ দিন ব্যাপী কর্মসূচি ১ম দিন আজ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com