শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বালু মহাল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বালু মহাল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

গাইবান্ধা জেলার সদর উপজেলার কামারজানি মৌজা ১৯০.১২ একর ও সুন্দরগঞ্জ উপজেলার চর চোরতাবাড়ী মৌজায় ১৮.৩০০০ একর এলাকা নিয়ে পৃথক দুটি বালু মহাল ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেছে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ের রাজস্ব শাখা স্মারক নং ৩১.৫৫.৩২০০.০৩১.১৮.০০০.২০.১০৬৫/১ পত্রে এ প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন অন্য আরেকটি স্মারক পত্রে উক্ত বালু মহাল ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন। এ বিজ্ঞপ্তিতে গাইবান্ধা জেলার বালুমহালসমূহে ইজারা গ্রহনে আগ্রহী ইজারাদারগণকে আগামী ১৫ জানুয়ারী তারিখের মধ্যে আবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এদিকে, জেলার বালু’র চাহিদা পূরুনে ও অবৈধ ভাবে যেখানে সেখানে বালু উত্তোলন বন্ধের লক্ষে বালু মহাল ঘোষনা করায় স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে জেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com