শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত

জার্মানি প্রতিনিধি   |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বার্লিনে মহান বিজয় দিবস উদযাপিত
১৩

বার্লিনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ ‘মহান বিজয় দিবস’ পালিত হয়েছে। এ সময় বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিশেষত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত তরুণ সমাজ অংশগ্রহণ করেন।

এ দিন সকালে জাতীয় সংগীত পরিবেশনার সাথে অত্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।

দূতাবাস আয়োজিত আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব রাহাত বিন জামান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। একই সাথে স্মরণ করেন জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অসামান্য আত্মত্যাগের কথা।

তিনি উপস্থিত সবাইকে দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ও জাতীয় মুক্তির অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় তিনি জার্মানি প্রবাসী সকল বাংলাদেশীকে আত্নমর্যাদা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে এক সাথে কাজ করার জন্য অনুরোধ করেন। পরিশেষে তিনি দেশের সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সজাগ থাকতে সবাইকে আহবান জানান।

‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ ও ‘A Tribute to the Heroes of the July Revolution’ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com