শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুইজন নিহত

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দুইজন নিহত
১৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় সুমন, আরমান, রজব ও ইমন নামে ৪জন আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলো নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান (১৩)।

স্থানীয়রা জানান,, নিহত মাসুদ রানা (১৬) নাচোল উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন ও  চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি।

নিহত মাসুদ রানা ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের ছাএ ও নিহত রায়হান (১৩) পঞ্চম শ্রেণীর ছাত্র।  নিহত মাসুদ রানা গত রবিবার রাতে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায়  দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেন।

নিহত মাসুদ ও রায়হানের পরিবার জানায়, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা কিছুই জানেন না। খবর পেয়ে তারা ছুটে আসেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি।

আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানস্থলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি ঘটনা ঘটলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয়। পরে তারা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যাওয়ার পর হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি।

দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রয়েছে এবং হত্যাকান্ডে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com