শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা

ফরিদপুর প্রতিনিধিঃ    |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা
১৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল বুধবার আনুমানিক রাত ১০ টার দিকে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন  সদরপুর উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই শিক্ষার্থীর নাম কাজী সাইফুল (২৪) তিনি নর্দান ইউনিভার্সিটি অধ্যায়নরত ছাত্র।

এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

জানা যায় ঐ ছাত্র সদরপুর পরিসংখ্যান বিভাগের অর্থনৈতিক শুমারি দায়িত্বে চরমোনাই ইউনিয়ন থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পিয়াজখালী বাজারের রফিকের ফল ভান্ডারের সামনে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা মৃত রহমান খানের পুত্র পান্নু খান গং তাদের দলবল নিয়ে দেশীও অস্ত্র দ্বারা ওই শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয় পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে ওই ছাত্রের মা পারুল আক্তার বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

টএ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব জানান আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com