শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করার লক্ষে রাজনগরে মোটরসাইকেল শোভাযাত্রা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে সফল করার লক্ষে রাজনগরে মোটরসাইকেল শোভাযাত্রা
১১

কামরুল আহমদ মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে আগমনকে স্বাগত জানিয়ে এ শোভাযাত্রা করে জামায়াত।

উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন ও সেক্রেটারি মিছবাহুল হাসানের নেতৃত্বে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ২ শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে রাজনগর বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিন করে রাজনগরে গিয়ে শেষ হয়।

সহকারী সেক্রেটারী শেখ মুহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় সাধারণ মানুষকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন বাজারে বক্তব্য দেন উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু ও নায়েবে আমীর আব্দুর রউফ লিটন, উপজেলা যুব বিভাগ সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারী রাজন আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com