শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁদপুরের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুরের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে
১৩

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুইজন সম্পর্কে মামা ও ভাগ্নে।

তাদের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইাউনিয়নের জোয়ারের মোড় এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন গোলাম কিবরিয়া (৬৫)।

তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। নিহত অপর জন গোলাম কিবরিয়ার ভাগ্নে সবুজ শেখ (২৬)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কমর্রত ছিলেন।

গোলাম কিবরিয়া চার ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখের ছয় ভাই ও চার বোন। ভায়ের মধ্যে তিনি চতুর্থ।

নিহত সবুজ শেখের ভাই ফারুখ শেখ জানান, গত এক মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। সোমবার বিকেলে তারা এ মৃত্যুর ঘটনা জানতে পারেন।

তিনি বলেন, আমরা জানিনা কিভাবে এ হত্যাকান্ড ঘটেছে। তাদের পরিবারের সদস্যরা লাশের খোঁজ নিতে চাঁদপুরে গেছেন বলে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com