শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বড়দিন: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়দিন: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
১০

খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বুধবার বড়দিনের সরকারি ছুটিতে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না।

সেই সাথে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা জানান, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com