শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো কবি নজরুল কলেজের শিক্ষার্থীর

মারিয়া আক্তার   |   শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো কবি নজরুল কলেজের শিক্ষার্থীর
১২

গাজীপুর তারগাছায় ট্রাকের ধাক্কায় ১জন নিহত ও ১জন আহত হয় সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭ টা নাগাদ তারগাছ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম জানা যায় আসিফ আদনান। নিহত আসিফ লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। তিনি বর্তমানে তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আরো জানা যায় এ ঘটনায় মো. ইকবাল হাসান (২০) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আজ সকাল সোয়া ৭ টা নাগাদ গুরতর আহত অবস্থায় তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে জান জরুরি বিভাগের চিকিৎসক আহত আসিফ আদনান কে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আরেক শিক্ষার্থী মো.ইকবাল এর জরুরি বিভাগে চিকিৎসা চলমান রয়েছে। হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম জানান, আজকে ভোরে আমার দুই বন্ধু আসিফ ও হাসান মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিল ।

এমন সময় তারগাছ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে তৎক্ষনাৎ পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান,গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হলে,জরুরি বিভাগের চিকিৎসক আসিফ নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।আরেক আহত শিক্ষার্থী হাসান জরুরি বিভাগে চিকিৎসা চলমান অবস্থায় রয়েছেন।

নিহত আসিফ এর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে নিহতের পরিবারের অপেক্ষায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com