কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নূরুল আলম’কে পুনরায় সভাপতি ও সেক্রেটারি পল্লী চিকিৎসক জুবায়ের আহমেদ’কে পুনরায় সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ঠ একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার (৩০ডিসেম্বর) বিকালে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন- বাইতুল মাল সম্পাদক মো. শফিকুল ইসলাম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ট্রেড বিষয়ক সম্পাদক মো. দুলু মিয়া, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ প্রচার সম্পাদক মো. ইব্রাহিম, কার্যকরী সদস্য মো. নাজিম উদ্দিন ও মো. মোস্তফা।
এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি পল্লী চিকিৎসক জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান ও কুলিয়ারচর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুর রহমান।
কমিটি ঘোষণার আগে সংগঠনের কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি নূরুল আলম আনুষ্ঠানিক ভাবে দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন ও নবনির্বাচিত অন্যান্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা শাখার সভাপতি নূরুল আলম।