শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকারী খাল ও রাস্তা দখল করে বে আইনীভাবে স্থাপনা নির্মান চলছে সদরপুরের আকোটের চর ইউনিয়নে:

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারী খাল ও রাস্তা দখল করে বে আইনীভাবে স্থাপনা নির্মান চলছে সদরপুরের আকোটের চর ইউনিয়নে:
৮৭

সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হাকিম বেপারীর ডাঙ্গী মন্ডল ডাঙ্গীতে সরকারী খাল ও যাতায়াতের রাস্তা দখলের প্রতিযোগীতা চলছে। অত্র ইউনিয়নের হাকীম বেপারীর ডাঙ্গীর রতন মোল্যা ৬৪ নং দিয়ারা চরবিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খাল ভরাট করে ইটের প্রাচীর নির্মান করছে। অপরদিকে মন্ডল ডাঙ্গীতে মৃত দরবেশ খানের স্ত্রী আলেয়া বেগম যাতায়াতের রাস্তায় মাটি ভরাট করে বসত ভিটা বানানোর নামে রাস্তা দখল করে আছেন।

এ ব্যাপারী স্থানীয় লোক জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয় গুলো সহকারী কমিশনার (ভূমি) ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা কে জানানো হলে উপসহকারী ভূমি কর্মকর্তা নিজে পরিদর্শন করেছেন, আলেয়া বেগম এর নামে নোটিশ জারি করেছেন। কিন্তু কোন লাভ হয় নি। আলেয়া বেগম জানান রাস্তার ঐ জমি আমি স্ট্যাম্পের মাধ্যমে কিনেছি, কিন্তু কার কাছ থেকে কিনেছে তার কোন প্রমান দেখান নি।

অপরদিকে রতন মোল্যার খাল ভরাট করে ইটের প্রাচীর নির্মান এর ব্যাপারে উপসহকারী ভূমি কর্মকর্তা জানান, খালের মালিকানা ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদ ব্যবস্থা নেবে।বিষয় গুলোতে প্রশাসনের গুরুত্ব না থাকায় ক্ষোভ বাড়ছে জনমনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com