সুজন আলী রানীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) বিকাল ৩ টায় হেলিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় | ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামির সাধারণত সম্পাদক, রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী।
এ সময় উপস্থিত ছিলেন স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর,রহমান,স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী,প্রধান শিক্ষক কাজি আইয়ুব আলী ও কুসমত আলী, হামিদুর রহমান,আঃ মান্নান সহ শিক্ষক/শিক্ষিকা,খেলোয়াড় ও দর্শকবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন। বালিকা খেলায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩/৪ গোলে হারিয়ে কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন।
বালক খেলায় ট্রাইব্রকারে চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com