শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শায় ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন সভাপতি সাহেব, সম্পাদক রবি

নাসির উদ্দীন:   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শায় ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন সভাপতি সাহেব, সম্পাদক রবি
১১

যশোরের শার্শায় উৎসব মুখর পরিবেশে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র ৩ পদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপেতা সরকারী প্রাইমারী স্কুল মাঠে শুরু হয় ভোট গ্রহণ। ভোট শেষ হয় বিকাল সাড়ে ৩ টায়। এ ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪৫৯ জন । ৩ টি পদে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বিন্দিতা করেন।  এর মধ্যে সাহেব আলী ২৭০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দি  আব্দুল মজিদ (মাজেদ) পেয়েছেন ১৭১ ভোট। সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম (রবি) ২০৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৭০ভোট।

সাধারন সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান সাগর পেয়েছেন ২৬ ভোট ও আব্দুস সালা পেয়েছেন ৩২ ভোট। শুকুর আলী খোকন ১৫১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি শাহীন আলম খান পেয়েছেন ১৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ডাক্তার আতিকুজ্জামান পেয়েছেন ১৩০ভোট  ও নাসির উদ্দিন পেয়েছেন  ১৭ভোট।

নির্বাচনে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সিরাজুল ইসলাম।

নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে সহকারী  পিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মকবুল হোসেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শাহীন ও মনিরুযজ্জামান মাসুম। নির্বাটনে পোরিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সোয়েক আহম্মেদ, মাহবুর হোসেন, আসলাম শেখ, রাজু আহম্মেদ, রানা, ইমদাদ, শাওন, টগর, বনি ও জাকির সরদার।

শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনে উপস্থিত ছিলেন, শার্শার সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের সাবের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইদ্রিস মালেক, সাবেক সাধারন সম্পাদক শাহাবউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাসহ শত শত  বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com