শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
২০

সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল পৌর কৃষক দলের সভাপতি ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক, ফারুক হোসেন নাসির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, মাহামাদুন নবী পান্না বিশ্বাস, উপজেলা বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দলের সদস্য সচিব আনারকলি এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সহ-সভাপতি, জিয়াউর রহমান (মাষ্টার), সাংগঠনিক সম্পাদক জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোমিন হোসেন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মুক্তার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com