শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
১৩

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

১২ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ৫ শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম, বাল্য মসজিদের ইমাম কামরুল ইসলাম, আলতাফ হোসেন, বুমবু, ইউপি সদস্য ওবাইদুর রহমান, ইউপি সদস্য আবুবক্কর, শাহনাজ বেগমসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন বাড়িতে আগুন দেয়াসহ মারধর করার ঘটনার দাবী করে ভুক্তভোগী আদিবাসী ফিলোমিনা হাজদার ৪ জানুয়ারি চেয়ারম্যানসহ ৬জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com