শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি একে আজাদের কম্বল বিতরণ

আব্দুস সালাম মোল্লা:   |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি একে আজাদের কম্বল বিতরণ
৩৩

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যওএফ বি সি আই এর সাবেক সভাপতি জনাব একে আজাদের সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি শুরু।

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে ফরিদপুরে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার সকালে শহরতলীর সিএন্ডবি ঘাটের কাছে ফরিদপুর ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন চত্বরে শুরু হয় এই কম্বল বিতরণ।

মঙ্গলবার(১৪জানুয়ারি) দিনব্যাপী ঈশান গোপালপুর অমিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭ টি ওয়ার্ডে মোট ২০ হাজার কম্বল পৌঁছে দেয়া হবে।

শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমান জানান, কম্বল পৌঁছে দিতে সাহায্য করছে ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সমকাল সুহৃদ সমাবেশ। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চলমান রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। বাস্তবায়নকারী এনজিও সংস্থাগুলো হচ্ছে এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পি ডাবলু ও।

সপ্তাহব্যাপী এই কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন ও হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি, জনাব একে আজাদের নির্দেশনায় এই কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমান, এফ ডি এ‘র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, এসডিসি‘র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বিরসহ ব্যাংক ও বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com