শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকালে চট্টগ্রাম পিআইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসানের সভাপতিত্বে এবং তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায়
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী। এছাড়াও নয়া দিগন্তের ব্যুরো প্রধান নূরল মোস্তাফা কাজী, দৈনিক কর্ণফুলীর নির্বাহী সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বিটিভি নিউজ প্রোডিউসার মোঃ আমজাদ হোসেন, দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী, সংবাদ সংস্থা এনএনবি চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রনজিত কুমার শীল বক্তৃতা করেন।

উপপ্রধান তথ্য অফিসার সুশাসন ও জিআরএস সফটওয়্যার এবং অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম পিআইডি’র প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন। পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য করতে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের কাজ শুরু করা সময়ের দাবি বলে বক্তারা দাবি করেন। এতে করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com