মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ (১৬জানুয়ারি২০২৫, বৃহস্পতিবার) টাঙ্গাইল শহরের থানাপাড়া মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা দুস্থ, অসহায়, মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী। তিনি বলেন, দেশে নেতার পরিবর্তন হয়েছে, আদর্শিক ভাবে নীতিগত পরিবর্তন হয় নি। পীর সাহেব চরমোনাই চায় দেশে শুধু নেতা নয়, নীতি পরিবর্তন।যাতে মানুষে মৌলিক অধিকারের জন্য হাঁত পাততে না হয়।
আরো বলেন, ইসলাম-ই সকল বৈষম্যকে পারে মুক্ত করতে।আগামীদিনে ইসলামকে দিয়ে রাষ্ট্র পরিচালনা,হুকুমতে রব্বানীর কায়েম করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিক হাতপাখা ভোট দিতে হবে।এতে আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি, অধ্যাপক রেজাউল করিম, জেলার অর্থ সম্পাদক, মাওলানা ইসমাইল হোসেন, জেলার কার্যনির্বাহী সদস্য এনামুল হক নাঈম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
ইসলামি আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি, রুহুল আমিন, সদর থানার সভাপতি, হাফেজ রেজাউল করিম রাজু, সেক্রেটারি, নাজমুস সাদৎ আবির সহ জেলা,থানা,পৌর, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com