এনামুল হক হৃদয়, ববি প্রতিনিধি:: | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বিকিরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল বিশ্ববিদ্যালয়-এর ২০২৫ সেশনের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আহবায়ক খালিদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমীনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ড. সোনিয়া খান, রাশেদ খান মেনন কলেজের প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন মনজু, বিকিরণ ববি শাখার প্রধান উপদেষ্টা মুহা. হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমাদের তরুণদের মধ্যে যে অফুরন্ত সম্ভাবনা, তার উদাহরণ হচ্ছে তাদের এই আন্দোলন এবং সৃজনশীলতা। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বিকিরণ সাংস্কৃতিক সংসদের সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে।” এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার বক্তব্যে “বলেন, পবিত্র কুরআনে আছে, তোমরা হালালকে হারামের সাথে মিশ্রিত করো না। হালাল আর হারামের মধ্যে তোমাদেরকে পার্থক্য, করতে হবে মিশিয়ে ফেলা যাবে না। তিনি আরো বলেন, আমাদেরকে একজন মানুষ হিসেবে দুইটা সংস্কৃতি ধারণ করতে হবে।
একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, অন্যটা হচ্ছে দেশীয় সংস্কৃতি।” অপসংস্কৃতি রোধে করণীয় সম্পর্কে মন্তব্যে রাশেদ খান মেনন কলেজের প্রভাষক আনোয়ার হোসেন মনজু বলেন, “হারামকে হালালের মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। এজন্য আমাদের আমি, আমার সহপাঠী ও আমাদের পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ সংস্কৃতির আগ্রাসন থেকে দূরে থাকতে পারে তার জন্য আমাদেরকে সুস্থ সংস্কৃতির চর্চা করে যেতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে অনলাইনে আয়োজিত সংগীত প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিকিরণ সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ বিগত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ইব্রাহিম খান নায়েব (সমাজবিজ্ঞান) -কে প্রধান পরিচালক করে ২০২৫ সেশনের নির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে, পরিচালক : নুরুল আমিন (হিসাব বিজ্ঞান বিভাগ), যুগ্ম পরিচালক : মেহেদী হাসান (আইন বিভাগ), নির্বাহী পরিচালক : এনামুল হক (ইংরেজি), যুগ্ম নির্বাহী পরিচালক : হাফেজ জাহিদুল ইসলাম (ইংরেজি), সহকারি নির্বাহী পরিচালক : রোমান আহমেদ (অর্থনীতি), পরিচালনা পরিষদের সদস্য : ১. মেহেদী হাসান রুহান (লোক প্রশাসন), ২. জাহিদুল ইসলাম (সমাজবিজ্ঞান), ৩. মুজাহিদুল ইসলাম নাহিদ (লোক প্রশাসন)।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com