শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিলেটে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার পণ্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার পণ্য জব্দ
২৪

বন্ধ হচ্ছে না সীমান্ত এলাকায় ভারতীয় পণ্যের চোরাচালান। এরই ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই ধরা পড়ছে কোটি টাকার ভারতীয় পণ্যের বড় বড় চালান। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির)র একের পর এক অভিযানে কোটি কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের বড় বড় চালান ধরা পড়েলেও কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চোরাচালান।

এ নিয়ে জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে সীমান্তে চোরাচালানী বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের আভিযানিক টহল দল।

বিজিবি সুত্রে জানাযায়, শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি সদস্যরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩ শত টাকা।শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com