শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসী স্বামী মুঠোফোনে তালাক দেয়ায় গৃহবধূ আত্মহত্যা

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী স্বামী মুঠোফোনে তালাক দেয়ায় গৃহবধূ আত্মহত্যা
১২

ব্রাহ্মণবাড়িয়ায়মুঠোফোনেরআত বার্তায় প্রবাসী স্বামী তালাক দেয়ায় মারিয়া খানম প্রভা (২১) নামে এক গৃহবধূ বিষ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহত মারিয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ২ বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে আরিয়ান চৌধুরী ও মারিয়া খানমের প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর কয়েকমাস পর আরিয়ান সৌদি আরবে চলে যান। এরপর থেকে আরিয়ান ও তার পরিবারের লোকজন বিভিন্ন রকম সন্দেহ করে এবং যৌতুকের জন্য মারিয়াকে মানসিক নির্যাতন করে আসছিল। কয়েক দিন ধরে মারিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিল। শনিবার দুপুরে মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী আরিয়ান মুঠোফোনের মেসেজে মারিয়াকে তালাক দেয়। এই অভিমানে মারিয়া বিষ ট্যাবলেট পান করে। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকেগৃহবধূর আত্মহত্যার বিষয়টি জানানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com