©আসাদুজ্জামান তালুকদার: | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কেউ ২শত টাকা ধরে
ঘন্টা হিসেবে ভালোবাসে,
কেউবা আবার হাজার টাকায়
আবার কেউ হাজার বিশে।
কেউ ভালোবাসা বেঁচে
সংসার চালায়,
কেউবা আবার ভালোবাসার পিছে দৌড়ে
সমাজ সংসার হারায়।
বিচিত্র যতসব ভালোবাসার
নানারকম গল্প,
কারোটা দীর্ঘ-গভীর-অসীম
আবার কারোটা অল্প-স্বল্প।
কেউ ভালোবেসে
ভ্রম্মান্ড কাঁপায়,
কেউবা আবার ভালোবেসে
ঘন ঘন খাট কাঁপায়।
একেকজনের ভালোবাসা
একেকরকমের, একেক ধরনের
আমার কাছে সবার ভালোবাসাই দামি
নেই কোন হেরফের।
তবে আমার কাছে ভালোবাসা পবিত্র
আমার কাছে ভালোবাসা শ্বাশ্বত,
আমার কাছে ভালোবাসা
ফুলের মতই পুত:পবিত্র।
কখনও বা আমার কাছে
ভালোবাসা মানে বিপ্লব,
ভালোবাসা মানে সংস্কার
ভালোবাসা মানে অহংকার।
ভালোবাসার জন্য আমি
হলিউডের আগুন নিভাইয়া দিতে পারি,
ভালোবাসার জন্য আমি
সাইক্লোন গিলে ফেলতে পারি।
একবিন্দু ভালোবাসা পেলে
আমি সিডর,আইলা থামিয়ে দিতে পারি,
একবিন্দু ভালোবাসা পেলে
তুড়িতেই কতশত তাজমহল গড়তে পারি।
ছেরি তুই হলিউডের আগুন দেখলি
আমার মনের জ্বালা দেখলি না,
তরে কইলাম ল ভালোবেসে শান্তি আনি
সময় থাকতে তুই বুঝলি না।
তবে শত শত বছর পরেও
আমি তরে ভালোবাসমু,
আমার ভালোবাসাকে শত শত বছর পুঁষে রাখবো
কল্পআলিঙ্গনে তোরে আর্টিফিশিয়ালী ঘীরে থাকবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com