শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) :   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নালিতাবাড়ীতে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
২৬

লাকড়িভর্তি একটি অটোরিকশা চাপায় আব্দুর রউফ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক তিনটার দিকে লাকড়িভর্তি একটি অটোরিকশা রাস্তার পাশে রেখে ওই অটোচালক দোকানে চা পান করছিলেন। তবে বেখেয়ালি ওই অটোচালক চাবি অটোতে অন অবস্থায় রেখে চলে যান। এসময় দোকানের সামনে থাকা এক শিশু খেলতে গিয়ে সবার অজান্তে অটোরিকশায় চড়ে পিকআপ ধরে বসে। এতে অটোরিকশাটি চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে সামনে থাকা আরও কয়েকজন শিশুর ওপর ওঠে যায় অটোরিকশাটি। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রউফ। আহত হয় আরও অন্তত ৩ জন।

পরে স্থানীয়রা আব্দুর রউফকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নোমান আল সিফাত প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com