শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বন্ধু, কতদিন দেখিনা… ৩৭ বছর পর এইচএসসি বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠান

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধু, কতদিন দেখিনা… ৩৭ বছর পর এইচএসসি বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠান
৬৮

বন্ধু, কতদিন দেখিনা… ; আবার হবে তো দেখা /এ দেখাই শেষ দেখা নয়তো; এসো মিলি প্রাণের টানে /হৃদয়ের বন্ধনে… দীর্ঘ ৩৭বছর পর একত্রিত হয়ে বন্ধুরা এসব কবিতার উদ্ধৃতি দিয়েই এভাবেই ব্যক্ত করছিলেন মনের গহীনে জমে থাকা নানা অব্যক্ত কথা।দিনভর ছিল আড্ডা,স্মৃতিরোমন্থন,কুশলবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের এইচ এস সি ১৯৮৮ ব্যাচের মিলন মেলা গতকাল ২৪শে জানুয়ারি শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, প্রফেসার আবদুল ওয়াহেদ ও সঞ্চালনায় ছিলেন জাকির মাস্টার, মতিন ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন এবং যে সকল বন্ধুরা মৃত্যুবরণ করেন তাদের বিদিহি আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।৩৭ বছর পর বন্ধুবান্ধব, শিক্ষকদের দেখা পেয়ে এক- একজন আবেগে আপ্লুত হয়ে যায়। শিক্ষক ও বন্ধুবান্ধবদের ফুল দিয়ে বরণ, পরিচয় পর্ব বিভিন্ন কবিতা, গান, অভিনয়, দুপুরের খাবার সহ বিভিন্ন উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ সামসুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জনাব নওয়াব আলী সরকার,সাবেক প্রভাষক ও সাবেক অধ্যক্ষ এ মোনেম মহাবিদ্যালয় শরিফুল ইসলাম। সাবেক সহকারী অধ্যাপক রেজাউল করিম।স্থানীয় শিল্পীদের গানের কথায় সুরের মূর্ছনাদিয়ে মুগ্ধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com