শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিরোনাম: কালভার্ট নির্মাণ নিয়ে পটিয়ায় স্থানীয়দের অভিযোগ

চট্টগ্রাম ( পটিয়া প্রতিনিধি ) :   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিরোনাম: কালভার্ট নির্মাণ নিয়ে পটিয়ায় স্থানীয়দের অভিযোগ
১৩

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের জৌতিষ মেম্বারের বাড়ি এলাকায় সরকারি উদ্যোগে নির্মিত একটি কালভার্ট নিয়ে স্থানীয়দের আপত্তি ও অভিযোগ।

স্থানীয়দের দাবি, কালভার্ট নির্মাণের পূর্ববর্তী সময়ে স্থানীয়দের মতামত নেওয়া হয়নি ।উক্ত স্থানে কালভার্ট নির্মাণ অপ্রয়োজনীয় এটি অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে স্থানীয় বাসিন্দাদের জন্য ।

এদিকে এই নিয়ে বিশ্বনাথ দে ও স্থানীয় একটি মসজিদের ভূমি দাতা উপজেলা নির্বাহী অফিসার, সড়ক ও জনপথ বিভাগের সংস্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন ।

লিখিত অভিযোগপত্রে বিশ্বনাথ দে উল্লেখ করেন, ধলঘাট গ্রামের জৌতিষ মেম্বারের বাড়ির পাশে তার মৌরশী জায়গায় কালভার্ট নির্মাণ করা হচ্ছে।কালভার্টটি এখানে নির্মাণের কোনো প্রয়োজন নেই। এটি আমাদের বাড়ি ও আশেপাশের বসবাসকারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।প্রকল্পটি বন্ধের জন্য চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেছেন। যেখানে তিনি আরও উল্লেখ করেন, এই নির্মাণকাজের ফলে বাড়িঘর ও স্থানীয় পরিবেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

এবিষয়ে দোহাজারি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী শুভ রঞ্জন চাকমা জানান, অভিযোগ পাওয়ার পর কালভার্ট নির্মাণের কাজ বন্ধের জন্য ঠিকাদার কে নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এলাকাবাসীর ক্ষতি হবে এমন অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করা যাবে না।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com