শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৭ মামলার আসামী সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আটক

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৭ মামলার আসামী সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আটক
১২

২৭ মামলার আসামী লালমনিরহাট জেলা বিএনপি’র সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং মেসার্স এম.এস.এম ব্রিকস্ এর পরিচালক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম গ্রেফতার হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩ টায় লালমনিরহাট সরকারী কলেজ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ.এস.এম. শামসুজ্জামান সেলিম সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি আরও ২৫টি সিআর মামলার আসামী। তার বিরুদ্ধে ৩ টা সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ও অন্যান্য ১২ টি ওয়ারেন্ট সহ মোট ১৫ টি ওয়ারেন্ট রয়েছে। লালমনিরহাট জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে লালমনিরহাট থানায় সোপর্দ করা হয়।

এ.এস.এম. শামসুজ্জামান সেলিমকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com