শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা
১১

আইনশৃঙ্খলার পরিস্থিতি সাধারন মানুষের অনুকূলে রাখতে এবং ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব,থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মাসিক মতবিনিময় সভা করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন।

গতকাল ২০শে ফেব্রুয়ারী দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদের এলজিইডি ভবনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।সম্প্রতি উপজেলায় ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার প্রতি দৃষ্টি দিয়ে এ সভায় আলোচকেরা উপজেলা প্রশাসনের প্রতি আস্থা রেখে সাধারন মানুষের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যাবস্থা রাখার অনুরোধ জানান।

মণিরামপুর উপজেলা প্রশাসনের এ মাসিক সভায় উপস্থিতি থেকে আলোচনা করেন,মনিরামপুর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন,যশোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু মুছা,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুখ,মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী সহ বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com