শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা নিহত: আহত-৪ জন

ফরিদপুর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দূর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা নিহত: আহত-৪ জন
১৪

ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-সালথা সড়কের কুজুরদিয়া নামকস্থানে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা আসমা বেগম শহরের আলীপুর এলাকার বাসিন্দা ও সালথার আজলপুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল্লাহ আল আজাদ এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে সালথা বাজার থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী একটি মাহিন্দ্র গাড়ি কুজুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পাঁচজন গুরুত্বর আহত হয়। এরমধ্যে রাঙ্গারদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম মারা যান। বাকি চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com