শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন- ২০২৫ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ:   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন- ২০২৫ অনুষ্ঠিত
১১

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন “Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET)” শীর্ষক প্রকল্পের আওতায় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষার্থীবৃন্দের ব্যবহারিক কাজের দক্ষতা ও প্রতিভা দেশের মানুষের কাছে প্রদর্শন করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্কিলস কম্পিটিশন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।এসময় ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-২ (সমন্বয়, এপিএ ও আইসিটি) মো. হুমায়ুন কবির, ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ও দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক।

সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নিজ নিজ ওয়ার্কসপে জবের জন্য নির্ধারিত সজ্জিত বুথে স্কিলস কম্পিশন ও মূল্যায়ন করা হয়। বিকালে প্রতিষ্ঠান মিলনায়তনে (নতুন ভবন-২য় তলা) অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশনে বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com