শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে একুশে স্মৃতি পদকপ্রাপ্ত বিএনপি’র নেতা মমতাজ আলীকে সংবর্ধনা

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে একুশে স্মৃতি পদকপ্রাপ্ত বিএনপি’র নেতা মমতাজ আলীকে সংবর্ধনা
১১

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক-২০২৫ পাওয়ায়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার কে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মাস্টার, সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর মানিক, শ্রমিক দলের সভাপতি, আব্দুল মালেক, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল মোমিন, আবু সুলতান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনারুল মাস্টার। এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে একুশে স্মৃতি পদকপ্রাপ্ত হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার কে ফুলের মালা পড়িয়ে অভিনন্দিত করেন। মুলত তার সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ একুশে স্মৃতি পরিষদের পক্ষ থেকে
এ সম্মাননায় মনোনীত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মান ছোট বড় যাই হোক, সেটা সবসময় উৎসাহের এবং অনুপ্রেরণার। মমতাজ আলী মাস্টার কে দেয়া সম্মাননার কারনে আরও অনেকে সমাজগঠনমুলত কাজের পাশাপাশি ভাল কাজে উৎসাহ লাভ করবে। শত জুলুম অত্যাচার সত্ত্বেও দলবিচ্যুত না হয়ে তিনি ইস্পাত কঠিন মনোভাবের পরিচয় দিয়ে স্থানীয় বিএনপির ভাবমৃর্তি উজ্জ্বল করেছেন বলেও দাবি করেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com