শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দ্বায়িত্ব পেলেন ডা. রফিক, ওএসডি গাইবান্ধার সিভিল সার্জন কানিজ সাবিহা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বায়িত্ব পেলেন ডা. রফিক, ওএসডি গাইবান্ধার সিভিল সার্জন কানিজ সাবিহা
৩১

গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে অফিসার অন স্পেশাল ডিউটি ​​(ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রফিকুজ্জামান রফিককে গাইবান্ধার সিভিল সার্জন হিসেবে চলতি দাযিত্ব প্রদান করে প্রজ্ঞাপনও জারি করে। আজ মঙ্গলবার সকালে ডা. রফিক পদায়নকৃত সিভিল সার্জন ডা. কানিজ সাবিহার নিকট থেকে দ্বায়-দায়িত্ব বুঝে নেন।

গত রবিবার (২মার্চ) দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করে তাদের ওএসডি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন।  প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।  দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়মসহ নানা কারণে ডা. কানিজ সাবিহাকে ওএসডি করা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com