শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোবিন্দগঞ্জে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোবিন্দগঞ্জে ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুরসহ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৪ মার্চ সোমবার উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহেদুল ইসলাম, সহ-সভাপতি আহসান হাবীব, কোষাধক্ষ বাবু মিয়া, তাহেদুল ইসলাম,সাজ্জাদ হোসেন, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ হারুন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহারিত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইট ভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তি জিগ জাগ ভাটা স্থাপন করি। যাহা জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব প্রযুক্তি ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসেবে পরিচিত।

বক্তারা পরিবেশ ছাড়পত্র সহ সকল ছাড়পত্র প্রাপ্তি সহজী করণসহ মোবাইল কোড পরিচালনা বন্ধের জোর দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ুু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com