শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
১২

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় (৩০) নিহত হয়েছেন।

৪ মার্চ মঙ্গলবার বিকেলে জেলার পলাশবাড়ী পৌর এলাকার ঢাকা- রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত জয়ন্ত কুমার রায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ধরনি কান্তের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

‘একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না’। এ কান্নার যন্ত্রণা আর যেন বইতে না হয়, তাই সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com