শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যানজট এরাতে ট্রাফিক আনসার নিয়োগ, প্রশংসায় ভাসছেন মুরাদনগর উপজেলার ইউএনও

নাদিমুল আল তানভীর (মুরাদনগর উপজেলা) প্রতিনিধি :   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যানজট এরাতে ট্রাফিক আনসার নিয়োগ, প্রশংসায় ভাসছেন মুরাদনগর উপজেলার ইউএনও
১৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট এরাতে ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার নিয়োগ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ততম এলাকা কোম্পানীগঞ্জ বাজার, উপজেলা সদরের আল্লাহু চত্বর ও গোমতী নদীর ব্যস্ততম বেইলী ব্রীজে ট্রাফিক আনসাররা দায়িত্ব পালন শুরু করেছে।

সিএনজি চালকরা জানান, যানজট আমাদের জন্য একটা অভিশাপে রূপ নিয়েছিল। মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জ গিয়ে আবার সেখান থেকে ফেরত আসতে আমাদের ৪০ থেকে ৪৫ মিনিটের উপরে লাগতো। অথচ যানজট না থাকলে মাত্র ২০ মিনিটে সেখানে গিয়ে-আসা যায়। ইউএনও স্যার আজকে ট্রাফিক দেয়ার কারণে যানজট নাই বললেই চলে। ফলে আমরাও বেশি ভাড়া মারতে পারতেছি।

পথচারীরা বলেন, মুরাদনগরে ইউএনও স্যার আসার পর থেকেই একের পর এক জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন। ইতিমধ্যে যার সুফল আমরা সাধারণ মানুষ পাচ্ছি। স্যারের আজকের সিদ্ধান্তটি আমাদের খুব উপকার হয়েছে। অটোরিক্সার যানজটের যন্ত্রণায় অধিকাংশ সময় পায়ে হেঁটেই বাসায় যেতে হতো। ইউএনও স্যারকে অশেষ ধন্যবাদ ট্রাফিক আনসার নিয়োগ দিয়ে মাহে রমজানে আমাদের ভোগান্তি কমানোর জন্য।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং আল্লাহু চত্বরটি চার রাস্তার সংযুক্ত স্থল যেখানে যানজট একটি বড় সমস্যা। পাশাপাশি গোমতী নদীর বেইলী ব্রিজেও যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এই জায়গাগুলোর যানজট কমাতে আনসার সদস্যরা সর্বদা সক্রিয় থাকবে। নিয়োগকৃত ট্রাফিক আনসারদের সম্মানী ভাতা পরিশোধ করা হবে ইউনিয়ন পরিষদের ওয়ান পার্সেন্ট এর টাকা থেকে।

এছাড়াও, ইউএনও জানান, রমজানে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com