শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান চৌধুরী স্থান পেল কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে

মামুন হাসান (স্টাফ রিপোর্টার):   |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান চৌধুরী স্থান পেল কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে
১৪

গত ৮ই মার্চ ২৫ ইং তারিখ, রোজ- শনিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

উক্ত কমিটির আহবায়ক হলেন সৈয়দ মেরাজ এবং সদস্য সচিব আনোয়ার হোসেন, সে কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন বার বার কারা নির্যাতিত নেতা, ছাত্রনেতা তৈরি করার কারিগর, রাজপথের লড়াকু সৈনিকে ওর্য়াড ছাত্রদল থেকে বেড়ে উঠা কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী ছাত্র জীবন থেকেই জিয়ার আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। রায়হান চৌধুরী শুধু ছাত্র রাজনীতি নয় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত।

গত ১৬ বছরে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও তিনি শহীদ জিয়ার আর্দশ থেকে এক চুল পরিমাণ নড়চড় হন নাই। তিনি শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে চান এবং জনগণের সেবা করতে চান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com