শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা

মোঃ হৃদয় জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা
১৩

স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এ ছাড়া ২১-২২ মার্চ শুক্র ও শনিবার এবং ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসাবে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com