শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
১৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থনীতি ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কুলিয়ারচর বাজারস্থ এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী।

এসময় জামায়াতে ইসলামী কুলিয়ারচর পৌর শাখার সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাও. মশিউর রহমান মহসিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ, জামায়েত ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. ইকবাল হোসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. উসমান মিয়া, পৌরসভার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মু্হাম্মদ শহীদুল্লাহ্ ও বিভিন্ন পেশাজীবি ও বিশিষ্ট ব্যবসয়ীবৃন্দ।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামী কুলিয়ারচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি মাও. মো. নজরুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com