নাদিমুল আল তানভীর : | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) উপজেলার দারুল উলুম মহিসুন্নাহ মাদ্রাসা মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলে আশপাশের মসজিদের মুসল্লিরাও এসে একাত্মতা ঘোষনা করেন।
উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আল্লাহু চত্ত্বরে জড়ো হয়ে প্রতিবাদী ভাষায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মুফতি মানজুর কবির ও ব্রাহ্মণবাড়িয়া শাখার সাংগঠনিক সম্পাদক মাও. উসমানি।বিক্ষোভ সমাবেশে মুফতি আমজাদ হোসেন বলেন, ‘পবিত্র রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে শান্তি চুক্তি ভঙ্গ করেছে, যা বিশ্বের মানুষের কলিজায় আঘাত করেছে।
ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। কিন্তু তাদের আগ্রাসী বাহিনী পরাজিত হবে এবং ইসলাম ও মুসলমানদের চুড়ান্ত বিজয় আসবে।’তিনি আরো বলেন, ‘ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শান্তি প্রিয় মানুষকে সোচ্চার হতে হবে, তা না হলে জায়নবাদীরা গোটা বিশ্বকেই অস্থির করে তুলবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com