শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৫ দফা দাবিতে গাইবান্ধায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ দফা দাবিতে গাইবান্ধায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
১৯

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ক্বারী মো. নুর মোহাম্মদ মন্ডল ইদু, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রধান, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মাস্টার ট্রেইনার মো. হেলাল সরকার, মডেল কেয়ার টেকার মো. মশিউর রহমান, সুপার ভাইজার হোসেন আলী, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলা ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবিগুলো হচ্ছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা, ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে না নেয়া, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও শিক্ষকরা অসুস্থ কিংবা মৃত্যুবরণ শিক্ষক তহবিল গঠন করে এককালিন অনুদান প্রদান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com