শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতালির পাদোভা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ব্যুরো প্রধান ইউরোপ :   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালির পাদোভা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১২

ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করে ইতালির পাদোভা শহরে বসবাসরত বিএনপি সমর্থক ও পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটি।

স্হানীয় মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় অংশ নেন প্রায় ৮ শতাধিক বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা । ইফতারির পূর্ব মূহুর্তে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, পাদোবা বিএনপি নেতা এ টি এম আজহারুল ইসলাম ফিরোজ, আবুল কাশেম সেলিম, জাকির ভূঁইয়া, কামাল আকন, আশিকুর রহমান ইউসুফ , আবুল হোসেন রনি, এছাড়াও বক্তব্য রাখেন, পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান সজল, সদস্য সচিব জি এম মুন্না, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, রফিক সৈয়াল , গোলাপ মাহমুদ, আকতার হোসেন প্রমূখ।পরিশেষে দেশের কল্যান কামনায়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় ও সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com