গোয়াইনঘাট প্রতিনিধি : | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ (মার্চ২০২৫) শনিবার সন্ধ্যায় গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি,গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য,জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক,গোয়াইনঘাট ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান, ৬নং ফতেপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,সাবেক সভাপতি ও আহ্বায়ক, ফতেপুর স্টুডেন্টস ফোরাম,সভাপতি, ফতেপুর সাহিত্য সংসদ,জিয়া সাইবার ফোর্স, সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, গোয়াইনঘাট উপজেলা ও প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব।তিনি ৬নং ফতেহপুর ইউনিয়নবাসীসহ গোয়াইনঘাট উপজেলার ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াজ উদদীন বাবুল ।তিনি গোয়ায়াইনঘাট উপজেলার দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে বিশিষ্ট সমাজসেবেক, শিক্ষানুরাগী ও তরুণী উদীয়মান ছাত্র নেতা রিয়াজ উদদীন বাবুল বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে।সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত,পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র। এ সময় তিনি আরো বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই।
সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন। (ঈদ মোবারক)
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com